শিরোনাম
◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে কাদের মির্জার ডাকে আধাবেলা হরতাল চলছে

নুর উদ্দিন মুরাদ : [২] জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি (তদন্ত) কে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজসহ কয়েকজনকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আহ্বানে কোম্পানীগঞ্জে এই হরতাল পালিত হচ্ছে।

[৩] গতকাল মেয়র কাদের মির্জা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতালের এবং শুক্রবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতালের সময় কিছুটা কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়।

[৪] হরতালের কারনে বন্ধ রয়েছে উপজেলামূখী সকল প্রকার যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছে দলীয় নেতা-কর্মীরা। এদিকে ভোর সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ