শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রোহিঙ্গা  ক্যাম্পের বর্জ্যপানির গন্ধে দূষিত হচ্ছে  পরিবেশ

কামাল শিশির:[২] রোহিঙ্গা ক্যাম্পের ব্যবহৃত মলমূত্র ও ময়লাযুক্ত বর্জ্য পানি লোকালয়ে ছড়িয়ে পড়তেছে।দুর্গন্ধে স্থানীয় জনগোষ্ঠীর  নাভিশ্বাসের পাশাপাশি পরিবেশ দূষিত হয়ে উঠেছে।

[৩] এতে করে ধানি জমিতে চাষাবাদ ও শস্য উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে  বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।১৭ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উখিয়ায় রাস্তার  ধারে    গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্প গুলোতে দূষিত বর্জ্য পানি নিষ্কাশনে  পরিকল্পিত ভাবে কোন ড্রেনেজ  ব্যবস্থা করা হয়নি|

[৪] স্থানীয় গ্রামবাসীরা জানান, পালংখালী ইউনিয়নের  থাইংখালীর  হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যপানি লোকালয়ে ছড়িয়ে পড়েছে। সড়কের পাশেই  মলমূত্রের  দূষিত পানির দুর্গন্ধে  স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।

[৫] পরিবেশ দূষিত হয়ে পার্শ্ববর্তী লোকজনের   বসবাস  দুর্বিষহ  হয়ে উঠেছে।স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমদ  ও নুর মো: জানান ,  সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায়  হাকিম  পাড়া রোহিঙ্গা ক্যাম্পের  বর্জ্য পানি প্রধান সড়কের  ধারে  সয়লাব  হচ্ছে ।

[৬] মলমূত্রের দূষিত পানি কৃষি  জমিতে ছড়িয়ে পড়ায় চাষাবাদ সহ শস্য উৎপাদনে অনিশ্চিত হয়ে পড়েছে।তিনি আরও বলেন, পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায়  মলমূত্র পানি যত্রতত্র ভাবে  প্রবাহিত হচ্ছে । বাসযোগ্য   পরিবেশ রক্ষায় দ্রুত ড্রেন নির্মান জরুরি। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ