শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৫ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বাশার নূরু: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে রাজশাহী, চট্টগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি।

[৩] বুধবার ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। বিশ্ববিদ্যালয় পরিষদের একজন কর্মকর্তা বলেন, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের তারিখ ঘোষণা করা হয়েছে।

[৪] এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আগামী ১২ জুন। সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ মে এবং ২০টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ১৯ জুন, ২৬ জুন এবং ৩ ও ১০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬, ১৮ ও ২০ জুন, বাংলাদেশ বিইউপি ২৬-২৭ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৬] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ জুন থেকে।

[৭] মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২ এপ্রিল এবং ডেন্টাল কলেজে ৩০ এপ্রিল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৮] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে ঘোষণা করেছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে ২১ মে থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ ইউনিটে ২১ মে, ‘খ’ ইউনিটে ২২ মে, ‘গ’ ইউনিটে ২৭ মে, ‘ঘ’ ইউনিটে ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।

সূত্র: বাংলানিউজ

  • সর্বশেষ