শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাকা ফেরত চাওয়ায় ভাটারায় রিক্রুটিং এজেন্সিতে বাবা-ছেলেকে মারধর, গ্রেপ্তার ১

মাসুদ আলম: [২] মঙ্গলবার রাজধানীর বারিধারা জে ব্লকে একটি রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের হাতে মারধরের শিকার হয়েছেন হাসানুর রহমান ও তার ছেলে। এ ঘটনায় হাসানুর বাদি হয়ে তাওয়া বেত এজেন্সির এমডি মনোয়ার হোসেন অপুসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন।

[৩] ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) পিযুষ কুমার সরকার বলেন, এ ঘটনায় মামলার চার নম্বর আসামি আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সাত্তার জিজ্ঞাসাবাদে মারধরের কথা স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রতিষ্ঠানটি বিদেশে লোক পাঠানো কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

[৪] হাসানুর রহমান জানান, সাড়ে তিন লাখ টাকায় বারিধারার তাওয়া বেত এজেন্সির মাধ্যমে ৮ মাস আগে সৌদি আরব গিয়ে প্রতারিত হন তিনি। দেশে ফিরে টাকা ফেরত চাইলে টাকা দিবেনা বলে হুমকি দেয়। টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার সকালে এজেন্সি অফিসে যান হাসানুর ও তার ছেলে। পরে পাওনা টাকা চাইলে টাকা ফেরত না দিয়ে অফিস কক্ষে বেধে রেখে তাদের উপর নির্যাতন চালায় প্রতিষ্ঠানটির এমডি মোনোয়ার হোসেন অপুসহ ও তার সহযোগীরা। ঘটনা ধামাচাপা দিতে সাদা কাগজে স্বাক্ষরও নেয় এজেন্সির কর্মকর্তারা। প্রায় ৬ ঘন্টা আটক রাখা হয় তাদের। পরে রাতে পুলিশকে খবর দিলে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়