শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরার দেবহাটায় ট্রাক্টর চাপায় নিহত এক

আসাদুজ্জামান:[২]দেবহাটায় ইটভাটা থেকে ইট ক্রয় করে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় আব্দুর রাজ্জাক মোজাম (৫৫) নামের এক লেপ-তোষকের কারিগর নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে দেবহাটার উপজেলার পুষ্পকটির বিসমিল্লাহ ব্রিকসের সামনে এ ঘটনাটি ঘটে।

[৩]নিহত মোজাম সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত আজিজুল কারিগরের ছেলে।প্রত্যদর্শীরা জানান, নিজ বাড়িতে নির্মান কাজের জন্য সকালে ইট ক্রয় করতে দেবহাটা উপজেলার পুষ্পকাটি বিসমিল্লাহ ভাটায় যান মোজাম।

[৪]ইট ক্রয় করে ফেরার পথে সাইকেল নিয়ে ভাটার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এমন সময় দুটি ট্রাক্টর একে অপরের সাইড দিতে গিয়ে একটির পিছনের চাকায় তিনি পিষ্ট হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।

[৫]এদিকে, এ ঘটনার পর ট্রাক্টর ফেলে চালক নাজিম হোসেন পালিয়ে যান বলে জানা গেছে।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়