শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সিংহগাতী গ্রামস্থ ধৃত আসামীদ্বয়ের পশ্চিম দূয়ারী ঘরের মধ্যে তল্লাশী চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২।

[৩] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তাদের গ্রেপ্তার করেন।

[৪] এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়।

[৫] গ্রেপ্তারকৃত আসামি ১। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা-মৃত আবু তাহের মোল্লা, ২।মোছাঃ সুখী (২৭), স্বামী- মোঃ মাসুদ রানা। উভয় সাং- সিংহগাতী, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

[৬] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ