শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঠের ফ্রিজ তৈরি করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার শাহিনুর

ডেস্ক রিপোর্ট: নিজ প্রচেষ্টায় কাঠ দিয়ে ফ্রিজ তৈরি করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের আ. সুবর গাইনের পুত্র শাহিনুর আলম। সাশ্রয়ী মূল্যে এবং বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজটি দেখতে অন্যান্য ফ্রিজের মতোই। শান-শাইন নামে ফ্রিজটি ইতিমধ্যে মানুষের নজরকাড়তে সক্ষম হয়েছে। ইত্তেফাক

সরেজমিনে কথা হলে শাহিনুর জানায়, কুমিল্লা পলিটেকনিক কলেজ থেকে ৪ বছরে মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে ২০১৩ হতে ২০১৭ সাল পর্যন্ত ঢাকায় গমেজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চাকরি করাকালীন নিজ উদ্যোগে কিছু করার চিন্তা শুরু করেন। এক পর্যায়ে চাকরি ছেড়ে বাড়িতে এসে অল্প কিছু পুঁজি যোগাড় করে কাঠ দিয়ে ফ্রিজ তৈরি করার জন্য কাজ শুরু করেন। প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স সামগ্রী যোগাড় করে সাতদিনের প্রচেষ্টায় কাঠ দিয়ে ফ্রিজ তৈরি করার কাজ শেষ করে।

শাহিনুর জানান, এ ধরনের ফ্রিজ তৈরি করতে সাড়ে নয় হাজার টাকা খরচ হয়েছে। ফ্রিজটি অন্যান্য ফ্রিজের মতো গুণগত মানসম্পন্ন। ৪০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী। বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা এবং ১৫ বছরের ওয়ারেন্টি সম্পন্ন। তাছাড়া এ অঞ্চলের লোনা আবহাওয়ায় ফ্রিজটি অধিক টেকসই মানের। এটা ব্যবহার করতে বাড়তি কোন বিদ্যুৎ নিয়ন্ত্রক (ভোন্টেজ স্ট্যাবিলাইজার) প্রয়োজন হয় না। নিম্ন আয়ের মানুষ ফ্রিজটি স্বল্পমূল্যে ক্রয় করতে সক্ষম হবে।

শাহিনুর আরও জানান, চলতি গ্রীষ্মকালের ভেতরে কাঠ দিয়ে এয়ারকন্ডিশন তৈরি করবেন তিনি।

  • সর্বশেষ