শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিঝুম মজুমদার: যদি হারিস, আনিসদের আইন অনুযায়ী সাজা মওকুফ হয়েই থাকে, তাহলে সমস্ত অভিযোগই তো তাসের ঘরের মতো ঝর ঝর করে ঝরে পড়ে

নিঝুম মজুমদার : তাহলে সরল বাংলায় যা বুঝলাম তা হচ্ছে যেহেতু হারিস আহমেদ, আনিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফ-এর সাজা বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী (২০১৯ সালের মার্চে) রাষ্ট্রপতি কর্তৃক মাফ হয়ে গেছে। ফলে আল জাজিরার পুরা ডকুমেন্টারী-ই মিথ্যা প্রমাণিত হলো।

আজকে সেনা প্রধানের এই বিষয়ক শর্ট ইন্টারভিউতে জানা গেলো যে, তিনি তাঁর ভাইদের সাথে যে মালেশিয়াতে দেখা করেছেন কিংবা তাঁর ভাইরা যে তাঁর ছেলের বিয়েতে এসেছেন এসব কোন সময়-ই একজন পলাতক আসামির সাথে তিনি দেখা করতে যাননি কিংবা কোনো পলাতক আসামিও ভাতিজার বিয়ে খেতে আসেননি। একইসঙ্গে আমাদের রাষ্ট্রপতি যে ওই একই বিয়েতে উপস্থিত ছিলেন সেখানে কোনো পলাতক আসামিও ছিলেন না। একেবারে খাঁটি আইন-কানুন-সংবিধান সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে আসাই যায় যে, আল জাজিরা তাহলে পুরো একটা মিথ্যা ডকুমেন্টারি দেখিয়েছে সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর।

আল-জাজিরার বিরুদ্ধে যদি আইনি পদক্ষেপগুলো এখন নেওয়া হয়, তাহলে আমি নিশ্চিত, একটা হিউজ লেভেলের ক্ষতিপূরণ আদায় করা সম্ভব এবং সেই আইনি প্রক্রিয়াগুলো নিয়ে সংশ্লিষ্ট সকলের ভাবা উচিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতি কর্তৃক এই সাজা মওকুফ সঠিক হয়েছে কিনা কিংবা কীভাবে হয়েছে অথবা কেন হয়েছে। এই প্রশ্ন স্বাভাবিক এবং তা উঠতেই পারে।

কিন্তু যারা এই প্রশ্ন করবেন, তাঁরা যেন প্রথমেই ক্ষমা চেয়ে নেন শুরুতেই যে, আল-জাজিরার ডকুমেন্টারি দেখার পর যারা সেনা প্রধানের পিন্ডি চটকালেন এই বলে যে, সেনা প্রধান পলাতক আসামীদের সাথে দেখা করেছেন কিংবা নিজের ছেলের বিয়েতে যুক্ত হবার অনুমতি দিয়েছেন, তারা এখন কী বলবেন? যদি হারিস, আনিসদের আইন অনুযায়ী সাজা মওকুফ হয়েই থাকে তাহলে সমস্ত অভিযোগই তো তাসের ঘরের মতো ঝর ঝর করে ঝরে পড়ে। অভিযোগকারীদের সমস্ত উচ্ছাস-আনন্দ তো মাটি চাপা পড়ে যায়। নাকি ভুল বললাম? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়