শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলারোয়া নছিমন ভর্তি ফেন্সিডিলসহ আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ইঞ্জিনচালিত নছিমন ভর্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কলারোয়া সীমান্তের তিতলার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় নছিমনের বডির ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার বেনাপোল থানার উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ, একই থানার মশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহবুব ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইদুর রহমান সাঈদ।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে কলারোয়া সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল টিম উপজেলা তিতলার মোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নছিমনসহ উক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি মোতাবেক ইঞ্জিনচালিত নছিমনের বডির ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়