শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ৪টি অবৈধ ইটভাটা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ধ্বংস করা হয়েছে ভাটায় তৈরিকৃত কাঁচা ইট।

গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হল, বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় মঞ্জুর আলম কোম্পানির মালিকানাধীন আখতরাবাদ কালু ব্রিকস (একেবি), মালপুকুরিয়া এলাকায় নুরুল আলমের মালিকানাধীন মেসার্স মদিনা অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং (এমবিএম), চুনতি ইউনিয়নে ইয়াছিন মাঝির মালিকানাধীন চুনতি ব্রিকস ম্যানুফ্যাকচারিং (সিবিএম) ও লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকায় গিয়াস উদ্দিন চৌধুরীর মালিকানাধীন শাহপীর ব্রিকস ওয়ার্কস (এসবিডব্লিউ)। এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। এরই অংশ হিসেবে লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই ইটভাটাগুলো জেলা প্রশাসনের কার্যালয় প্রদত্ত লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করে আসছিল। ধারাবাহিকভাবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, শেখ মোজাহিদ, পরিদর্শক নূর হাসান সজিব, ফায়ার ষ্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র, র‌্যাব- ৭ এর কর্মকর্তা মো. রায়হানসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, র‌্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়