শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৬ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লা স্টেডিয়াম ফুটবলের জন্য ব্যবহার করতে বিসিবি সভাপতিকে সালাউদ্দিনের ফোন

রাহুল রাজ: [২] নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ক্রিকেটের অন্যতম ভেন্যু। আর এই মাঠটিকেই আগামীতে কয়েক মাসের জন্য ব্যবহার করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই পরিকল্পনার কথা বলতেই মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিকে ফোন করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। - বাংলা ট্রিবিউন

[৩] এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বাফুফে সভাপতির কথোপকথন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপনের বিকালে ফোনে কথা হয়েছে। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটি বাফুফে বছরে তিন থেকে চার মাস কীভাবে ব্যবহার করতে পারে সে বিষয়টি নিয়েই।’

[৪] এর পরই এই কর্মকর্তা যোগ করে বলেছেন, ‘বাফুফে সভাপতি বিসিবি সভাপতিকে বলেছেন, ফুটবলের অনেক খেলা চলছে। বেশ কিছু প্রতিযোগিতাও আছে। তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে লিগের খেলাগুলো ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আলোচনা করে আয়োজন করা যায় কিনা।’

[৫] এখন বিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় বাফুফে। আবু নাইম সোহাগ বলেছেন, ‘বিসিবি সভাপতিকে আমাদের ইচ্ছাটা জানানো হয়েছে। বিসিবি সভাপতি বলেছেন, তারা আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন।’

  • সর্বশেষ