শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের সহায়তা করছে প্রশাসন: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এমপি আরও বলেছেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার। তিনি বলেন, সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব। বর্তমান সময়ে সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনে অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

[৩] বিরোধী দলীয় এই উপনেতা আরও বলেন, নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দিচ্ছে না প্রশাসন। ফলে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

[৪] এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হতে পারে এবং অপশক্তির উত্থান হবার আশংকা রয়েছে। কখনো কখনো অপশক্তির উত্থান অধিকার বঞ্চিত সাধারণ মানুষের সমর্থন পায়, যা কখনোই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা হতে পারে না।

[৫] তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্টদের আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু পদক-২০২১ বাস্তবায়ন পরিষদ-এর আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

[৬] এসময় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি।এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, হেনা খান পন্নি প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়