শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে রাউজানে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত মেয়র

শাহাদাত হোসেন:[২] পৌরসভার নবনির্বাচিত (বেসরকারিভাবে) মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, দীর্ঘ দুই দশক অবহেলিত রাউজান পৌরসভাকে জনসেবামুখি ও পরিচ্ছন্ন একটি আধুনিক শহরে পরিবর্তন করতে সকল পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন।

[৩]সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। তিনি সোমবার বিকেলে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে চট্টগ্রাম- রাঙামাটি সড়কের রাউজান পৌর সদর মাস্টারদা সূর্যসেন চত্বর থেকে মুন্সিরঘাটা মাদ্রাসার গেট পর্যন্ত ময়লা আবর্জনা পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের এসব কথা বলেন। অভিযানে সড়কের দুইপাশে বিভিন্ন স্থাপনায় সাঁটানো ও ঝুলানো পোস্টার, ব্যানার খুলে আগুনে পুড়ে ফেলা হয়।

[৪]এছাড়াও সড়কের দুই পাশ দখল নিয়ে দোকার সাজিয়ে বসা ভাসমান দোকানগুলো এক সাপ্তাহের মধ্যে সড়িয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

[৫]এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জানে আলম জনি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা তছলিম উদ্দীন , উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, তানভীর চৌধুরী ,নাছির উদ্দীন,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, রাউজান খেলোয়ার সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ, বেলাল হোসেন সিফাত প্রমুখ। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়