শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হবে ১২শ রোহিঙ্গা

শেখ সেকেন্দার আলী: [২] মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করে আটকের শিকার ১২শ রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। দেশটির ইমিগ্ৰেশন বিভাগের প্রধান দাতো খায়রুল দাযাইমি দাউদ স্থানীয় একটি গনমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, দেশটিতে অবৈধভাবে অবস্থান করার সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটকদের মধ্যে ১২'শত রোহিঙ্গা শরণার্থীদের চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি মায়ানমারে ফেরত পাঠানো হবে।

[৩] ইমিগ্রেশন প্রধান খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, "নির্বাসন কেন্দ্রগুলিতে আটক অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো আমাদের স্বাভাবিক কর্মসূচির একটি অংশ।

[৪] গতবছর মালয়েশিয়া থেকে ৩৭ হাজারের বেশি বিদেশীকে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এই মুহূর্তে মায়ানমারের অবস্থা বিবেচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন মুখপাত্র বলেছেন,এই মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত পাঠানো "উদ্বেগজনক" উল্লেখ করে বলেন, আটককৃতদের মধ্যে ঝুঁকিতে থাকা মহিলা ও শিশু সহ আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়