শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ পর্ন সাইট খুললেই তথ্য যাবে পুলিশের কাছে !

ডেস্ক রিপোর্ট : ইন্টারনেটের এই যুগে পর্ন এক ব্যাধিসম। পৃথিবীর বিভিন্ন দেশে পর্নসাইট ব্যান করার মাধ্যমে এর প্রসার নিয়ন্ত্রণে আনা হচ্ছে । তবে প্রযুক্তির বিভিন্ন শাখার অপব্যবহার করে ঠিকই এখনো মানুষ ঝুঁকছে এসব ভিডিওর দিকে। কী সার্চ করা হচ্ছে ইন্টারনেটে, তাতেও নজরদারি করবে ভারতের উত্তর প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই রাজ্যে নারীদের ওপর সহিংসতা কমাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এক সংস্থাকে এই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। খবর আজকালের।

ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কেউ পর্ন সাইট খুললেই সেই তথ্য চলে যাবে পুলিশের কাছে। ভবিষ্যতে তা নিয়ে ঝামেলায় পড়তে হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া নারীর সুরক্ষার জন্য উত্তর প্রদেশ পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে। যার নাম ইউপি উইমেন পাওয়ারলাইন ১০৯০।

ইউপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নীরা রাওয়াত জানান, ১০৯০ নম্বরে ফোন দিয়ে যে কেউ নারীদের বিরুদ্ধে সহিংসতা রুখতে তথ্য সরবারহ করতে পারবেন। এ ছাড়া কেউ যারা পর্ন সার্চ করেছে তাদেরও সচেতন করা হবে যেন ভবিষ্যতে কোনো অপরাধ না ঘটতে পারে। তিনি আরও জানান, পর্ন সার্চ করা মানুষের তালিকা পুলিশের কাছে থাকবে। ফলে এলাকায় নারীদের প্রতি সহিংসতায় জড়িত কোনো অপরাধী থাকলে তাকে খুঁজে বের করার প্রক্রিয়া সহজ হবে।

জানা গেছে, উম্ফ নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা উত্তর প্রদেশ রাজ্যে ইন্টারনেটে সার্চ করা তথ্য বিশ্লেষণ করবে। কোনও ব্যক্তি যদি পর্ন দেখেন, সেই তথ্য জমা পড়বে বিশ্লেষক দলের নথিতে। এই সংক্রান্ত একটি সতর্কবার্তা পাঠানো হবে সেই ব্যক্তিকেও।

যদিও এই আইনটি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন নারীদের গোপনীয়তার বিষয়টি এতে রক্ষা করা সম্ভব নয়।

সূত্রঃ ডেকান হেরাল্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়