শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাত দেড়টায় জার্মান লিগে বায়ার্ন মিউনিখের সামনে আর্মিনিয়া

স্পোর্টস ডেস্ক : [২] পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় আজ মিশনে নামবে বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিপক্ষ আর্মিনিয়া। ফিফা ক্লাব বিশ্বকাপের জয়ের আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের লক্ষ্য বাভারিয়ানদের। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে।

[৩] বুন্দেসলিগায় রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নদের ঝুলিতে মাত্রই যোগ হয়েছে আরও একটি অর্জন। মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা গেছে বায়ার্নের ঘরে। দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতে কাতার থেকে জার্মানিতে ফিরেছে বায়ার্ন।

[৪] মিশন এবার লিগের শীর্ষস্থান নিরাপদ রাখা। দু’দলের শেষ ছয় ম্যাচে ৫ জয় নিয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। একবার জিতেছে আর্মিনিয়া। - গোল ডটকম / জার্মান ফুটবল ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়