শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

ইসমাঈল ইমু: [২] ওমর ফারুককে (২৪) সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় বিএসএফ।

[৪] এর আগে রোববার রাত সাড়ে ৮টায় পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই পুলিশ কনস্টেবল পঞ্চগড় আদালতে বিচারকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলায়।

[৫] স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টায় পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ পঞ্চগড় পুলিশের তিন সদস্য মোমিনপাড়া সীমান্ত এলাকায় যায়। এ সময় কয়েকজন ভারতীয় মাদক কারবারির সঙ্গে তাদের তর্ক হয়। একপর্যায়ে তারা ওমর ফারুককে আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়।

[৬] পঞ্চগড় জেলার পুলিশ সুপার ইউসুফ আলী বলেন, সীমান্তের ওপারে কতজন পুলিশ কেনো গিয়েছিলো সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মাদক বা অন্য যেকোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৭] পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, ওই পুলিশ সদস্যের সঙ্গে আরও দুজন ছিলেন বলে আমরা শুনেছি। তবে কারা ছিলেন এবং কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন তা তদন্ত চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়