শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে ই-ভ্যাকসিন পাসপোর্ট চালু না করতে লক্ষাধিক মানুষের আবেদন

রাশিদ রিয়াজ : [২] কোভিড টিকা দেওয়ার পর যে ই-ভ্যাকসিন পাসপোর্ট দেয়ার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে ১ লাখ ২৬ হাজার মানুষ এক আবেদন পত্রে বলেছে এধরনের পাসপোর্ট কোভিড ভ্যাকসিন দিতে অস্বীকারকারী ব্যক্তির অধিকার সীমাবদ্ধ করতে ব্যবহার হতে পারে যা গ্রহণযোগ্য নয়। স্পুটনিক

[৩] বিষয়টি নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে বিতর্কের জন্যে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

[৪] ব্রিটেনের সুশীল সমাজের একটি গ্রুপ ‘বিগ ব্রাদার ওয়াচ’ বলছে এধরনের ই-ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার মানে হচ্ছে মহামারীর পক্ষে কর্তৃত্ববাদী আচরণ ও কঠোর আইনের সামিল।

[৫] এলবিসি রেডিওকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র‌্যাব মহামারী পরবর্তী একটি সুপার মার্কেটে প্রবেশের জন্যে ই-ভ্যাকসিন পাসপোর্ট থাকা দরকার।

[৬] টক রেডিওকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন হ্যামন্ড সরকার ই-ভ্যাকসিন পাসপোর্ট করুক বা না করুক এটি জীবনের বাস্তবতা। কারণ পাব বা রেস্টুরেন্টে তাহলে মানুষজন এটি নিয়ে বেশি পরিমানে যেতে পারবে এবং এতে অর্থনীতি গতি ফিরে পাবে। আর বাজারের চাহিদা এতটাই শক্তিশালী হবে যে লোকদের দেখানোর দরকার হবে যে তাদের ই-ভ্যাকসিন পাসপোর্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়