শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পি কে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধার স্ত্রী তাপসী রানী শিকদারকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ে কর্মরত প্রিন্সিপাল অফিসার সিএডডি (অপারেশন) তাপসী রানীকে হাইকোর্ট জামিন দেননি।

[৩] ২০ কোটি ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। মামলায় পি কে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃৃধা, তার স্ত্রী তাপসী রানী শিকদার, কন্যা অনিন্দিতা মৃধাসহ ৫ জনকে আসামি করা হয়।

[৪] মামলার অভিযোগে বলা হয়, সুকুমার মৃধা অবৈধ অর্থে ভারতের পশ্চিম বঙ্গের ১৪ পরগণার অশোক নগরে প্রায় ৪০ শতক জমি ক্রয় করেন। তাছাড়া পশ্চিম বঙ্গের অশোক নগরে তার ক্রয়কৃত দুই তলা ভবন নির্মাণ করেছেন।

[৫] অভিযোগে আরও বলা হয়, তাপসী রানী শিকদার সরকারের পূর্বানুমোদন ছাড়াই ভারতের নাগরিকত্ব অর্জন করেন। তাছাড়া সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিত মৃধারও রয়েছে দ্বৈত নাগরিকত্ব ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়