শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রথম হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

আনিস তপন: [২] ২০১৯-২০ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক মূল্যায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৯৪ দশমিক ৭৫ নম্বর পেয়েছে।

[৩] প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, মন্ত্রণালয় ও অধীন সকল দফতরের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। সরকার জবাবদিহি, স্বচ্ছতা ও দক্ষতাভিত্তিক প্রশাসন তৈরির যে কার্যক্রম গ্রহণ করেছে, তা বাস্তবায়নে শুদ্ধাচার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কৌশল বাস্তবায়নের ফলে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষে মন্ত্রণালয়ের এই অর্জন অনন্য গুরুত্ব বহন করে।

[৪] রোববার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়