শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে তামাবিলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক-হেলপার নিহত

সিলেট প্রতিনিধি: [২] রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে  জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)। বাংলা নিউজ২৪.কম

[৩] স্থানীয়রা জানান, তামাবিল থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক স্থানীয় ধামরাই সেতুতে ওঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হন।

[৪] খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত জেগে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়