শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি : [২] “বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

[৩] রোববার সকাল ১০টায় পদ্মপুকুর ইউনিয়নে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

[৪] বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। তারা এ সময় আরো বলেন, বিভিন্ন এলাকায় সুন্দরবনের কোল ঘেঁষে শিল্পায়ন, বন্যপ্রাণী শিকার ও কাঠ পাচারের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ আজ হুমকির মুখে।

[৫] এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন হয়। সেই সম্মেলনেই ১৪ ফেব্রুারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়