শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনাইমুড়ীতে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

মামুনুর রশিদ: [২] ভোট কেন্দ্র দখল, বহিরাগতদের অবাধে জাল ভোট দেয়ায়, ব্যালেট পেপার-সীল ছিনতাইসহ নানা অনিয়মের মধ্যে দিয়ে সোনাইমুড়ী পৌরসভার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

[৩] রোববার (১৪ ফেব্্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে ২টি কেন্দ্রে। এরমধ্যে অনিয়মের অভিযোগে বেলা একটায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া মোহাম্মাদিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৪] কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলা গুলি হয়েছে। সরকার দলীয় আব্বাস উদ্দিন নামে এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। সকাল ৯ টার দিকে পৌরসভার কৌশল্যারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন পাঞ্জাবী প্রতিকের সমর্থকরা ও সংরক্ষিত কাউন্সির প্রার্থী রওশন আরা পুতুল চশমা প্রতিকের সমর্থকরা জাল ভোট ও ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়।

[৫] নৌকার সমর্থক আব্বাস উদ্দিন নামে এক যুবক গুলিবিদ্ধ ও ৬ জন গুরুত্বর আহত হয়। ৮ নং ওয়ার্ড কাঠালী মোহাম্মদীয়া হাফিজিয়া নুরাণী কুরআন এতিম খানা মাদ্রাসায় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোট চলে। এরপরই নৌকা ও কাউন্সিলর প্রার্থী হাফেজ দুলাল উটপাখি প্রতিকের সমর্থকরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।

[৬] কেন্দ্রে প্রবেশ করে ব্যালেট পেপার ও সীল ছিনতাই করে নিয়ে যায়। পরে প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন মজুমদার ভোট গ্রহণ স্থগিত করেন। ৭ নং ওয়ার্ড সুফিয়া খাতুন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় ভোট কেন্দ্রে বেলা ১১ টায় বহিরাগতরা দখলে নেয়। কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম মানিক ডালিম প্রতিকের নির্বাচনি কার্যালয় ভাংচুর করে। এসময় তার ২ সমর্থকে বেধম প্রহার করা হয়। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়