শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌম্যকে ফেরালেন ব্র্যাথওয়েট, তামিমের অর্ধশত

রাহুল রাজ : [২] ২৩১ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে দারুণ জবাব দেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্র্যাথওয়েট নিয়মিত সব বোলারদের বোলিংয়ে এনে সাফল্য পাচ্ছিলেন না। বাধ্য হয়ে নিজেই বোলিংয়ে আসলেন। তাতে কাজও হলো। ওভারের প্রথম বলে পেলেন সৌম্যর উইকেট। বাঁহাতি ব্যাটসম্যান ব্র্যাথওয়েটের বল কাট করতে গিয়ে প্রথম স্লিপে তালুবন্দি হন। কিপার জশুয়া ডি সিলভার গ্লাভসে লেগে বল স্লিপের কাছাকাছি যায়। কর্নওয়াল ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেন। ৩৪ বলে ১৩ রান করেন সৌম্য। তার বিদায়ের সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৫৯।

[৩]লক্ষ্য তাড়ায় সতর্ক হলেও দ্রুত রান তুলছেন দুই বাঁহাতি ওপেনার তামিম ও সৌম্য। রান রেট ৪.৫। এ সময়ে বাউন্ডারি এসেছে ৬টি। ৫টি-ই মেরেছেন তামিম। জুটির ৫০ রান এসেছে ৬৩ বলে। উইকেটে অসমান বাউন্স নেই। বল ব্যাটে আসছে সহজে। সেগুলো দারুণভাবে খেলছেন তামিম ও সৌম্য।

[৪]তামিম ৫০ ও শান্ত ৫ রানে অপরাজিত আছেন।

[৫]ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে।

[৬]সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- দ্বিতীয় ইনিংস: ১৬ ওভারে ৭০/১ (টার্গেট ২৩১)
ওয়েস্ট ইন্ডিজ- দ্বিতীয় ইনিংস: ৫২.৫ ওভারে ১১৭/১০, লিড ২৩০
বাংলাদেশ- প্রথম ইনিংস: ৯৬.৫ ওভারে ২৯৬/১০ (তাইজুল ১৩*)
ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯/১০ (কর্নওয়াল ৪*)

  • সর্বশেষ
  • জনপ্রিয়