শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির ফলাফল বর্জন

সাদ্দাম হোস‌েন : [২] বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে রোববার সকাল সাড়ে ১১ টার সময় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

[৩] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ভোটের আগের রাত থেকেই পৌরসভার প্রায় সকল ভোটকেন্দ্র দখল নেয় আওয়ামীলীগের লোকজন। ভোটের দিন সকাল থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয় এবং ২১ টি কেন্দ্রের মধ্যে ১৯ টি কেন্দ্র থেকেই ধানের শীষের এজেন্টদের বের করে দেয় তারা।

[৪] ধানের শীষের কর্মী সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং সাধারন ভোটার যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তাদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করেছে।

[৫] এ সকল অনিয়মের বিষয়ে প্রতিকার পেতে বারবার প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে অবগত করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাই প্রহসনের একতরফা এ নির্বাচনের ফলাফল বর্জন করতে আমরা বাধ্য হয়েছি।

[৬] সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ