শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত, এবিষয়ে দালিলিক প্রমাণ আছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মহসীন কবির: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের একথা বলেন। ডিবিসি ও যমুনা টিভি

[৩] তিনি বলেন, “আমরা বলছি যে, জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। সেই হিসেবে আমরা তাকে খুনি হিসেবে বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সাথে জড়িত নয়। আমরা জবাবে বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।” বিডিনিউজ২৪

[৪] সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাব করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়