শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিয়েগো ম্যারাডোনার স্মরণে ইতালিতে ব্যাংক নোট চালু

র্স্পোস ডেস্ক : [২] গত বছর ২৫ নভেম্বর ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু তিনি এখনো বেঁচে আছেন অসংখ্য মানুষের মানসপটে। মৃত্যুর পরেও নানাভাবে তার স্মৃতি ধরে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এবার তেমনই একটি উদ্যোগ দেখা গেল। আর্জেন্টাইন এই তারকার স্মরণে এবার ব্যাংক নোট প্রকাশ করেছে ইতালি।

[৩] ইতালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ক্যাস্টেলিনো ডেল বিফার্নোত এরই মধ্যে ম্যারাডোনার নামে ব্যাংক নোট ইস্যু করেছে। শহরটির মেয়র এনরিকো ফ্রাটাঙ্গেলোর চিন্তা এবং পরিকল্পনা অনুযায়ী ম্যারাডোনার ছবি এবং নাম দিয়ে চালু করা হয়েছে ব্যাংক নোটটি। ১০০ টাকার ব্যাংক নোটের সামনের অংশে ব্যবহার করা হয়েছে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের বিখ্যাত 'হ্যান্ডস অব গড' এর ছবিটি।
ব্যাংক নোট প্রকাশ করার নিয়ে ফ্রাটাঙ্গেলো বলেন, আমরা মনে করি দক্ষিণ গোলার্ধের নায়ক ম্যারাডোনা। আর্জেন্টিনা থেকে সত্যিকারের নায়ককে পেয়েছিলাম। ম্যারাডোনা সবসময় দরিদ্র মানুষের পক্ষে ছিলেন। তিনি আরও বলেন, ম্যারাডোনা আমাদের বুঝিয়ে গেছেন, সব মানুষই সমান। ম্যারাডোনা যেখানেই থাকুন অমর হয়ে থাকুন। চির অমর হয়ে থাকুক স্বাধীনতা। ম্যারাডোনার ছবি দিয়ে তৈরি করা এই ব্যাংক নোটটি পুরো ইতালিতে চলবে না। শুধু নির্দিষ্ট শহরটিতে ব্যবহার করা যাবে। রোমটাইমস/ সময়টিভি

  • সর্বশেষ