শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : [২] সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত শতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান পেয়েছিল রোমাঞ্চকর জয়। দ্বিতীয় ম্যাচেও অনবদ্য ফিফটি এল এই উইকেটরক্ষক ব্যাটারের কাছ থেকে। তবে এ দফায় ব্যর্থ তার লড়াই। ডোয়াইন প্রিটোরিয়াসের দুরন্ত বোলিংয়ের ম্যাচে শেষ হাসি সফরকারী দক্ষিণ আফ্রিকার।

[৩] শনিবার লাহোরে ৬ উইকেটে জয় তুলে নেয় প্রোটিয়ারা। ১৪৫ রানের লক্ষ্য খেলতে নেমে ২ বল হাতে রেখে জয় পায়। দাপুটে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল দলটি।

[৪] এদিন টস জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তোলে পাকিস্তান। ওপেন করতে নেমে রিজওয়ান ৪১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ৬টি চার ও ১টি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ফাহিম আশরাফের। ১২ বলে ২টি করে চার ও ছক্কার অপরাজিত ৩০ রান করেন তিনি।

[৫] দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রিটোরিয়াস ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। এটিই তার টি-টোয়েন্টি তথা আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা বোলিং গড়। শুধু তার ব্যক্তিগত সেরাই নয়, দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতেই এটিই কোনো বোলারের সেরা পারফর্ম্যান্স। দারুণ বোলিংয়ে ম্যাচসেরাও হন প্রিটোরিয়াস।

[৬] লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। রোববার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

  • সর্বশেষ