শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-মেয়েকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট: সুদের টাকা দিতে না পারায়, মা-মেয়েকে একসঙ্গে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে এলাকায়।

শুক্রবার দুপুরে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সবুজ নামে একজনকে গ্রেফতার করে এবং গতকাল দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনার মূল হোতা মুক্তাসহ আরও একজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মারপিট করতে করতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে মমতাজকে বের করেন কয়েকজন। এরপর রাস্তার পাশে গাছে বেঁধে চালানো হয় নির্যাতন। স্কুল পড়ুয়া মেয়ে নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে, শুরু হয় তার উপরও অত্যাচার। এক পর্যায়ে মায়ের সঙ্গে একই রশিতে আটকে রাখা হয় মেয়েকেও। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটজনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

ঘটনার পরের দিন সবুজ এবং গতকাল রাতে মুক্তা ও শিল্পীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করার অভিযান চলছে বলে জানান কালিয়াকৈর থাকা ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

দেড় মাস আগে প্রতিবেশী গফুরের স্ত্রী কুলছুমের কাছ থেকে ১৭ হাজার টাকা সুদে নেন মমতাজ। সম্প্রতি গ্রাম্য সালিশেতে টাকা ফেরত দিতে একমাসের সময় বেঁধে দিলেও এর আগেই এমন নির্যাতনের শিকার হন তারা। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়