শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে রাবিতে প্রবেশে নিষেধাজ্ঞা

আতাউর অপু: বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে)  রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও এদিন সন্ধ্যা ৬টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

প্রক্টর বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণরোধে ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা গেটের নিরাপত্তা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন ক্যাম্পাসে সকল প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চায়ের দোকান, ফুল, পিঠাসহ কোনো ধরনের দোকান দেওয়া যাবে না।’

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। শিক্ষার্থীরা চাইলে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়