শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেখা চুরি

মহিউদ্দিন আহমদ : ছিঁচকে চোরেরা কী অবলীলায় চুরি অব্যাহত রেখেছে। অন্যের লেখা হুবহু মেরে দিয়ে নিজের ফেসবুকে দিচ্ছে। সেখান থেকে নিয়ে ওই চোরের নামে তা ছাপা হচ্ছে পত্রিকায়। নাঈমুল ইসলাম খানের কাগজ আর নাসিমা খান মন্টির সম্পাদনায় প্রকাশিত আমাদের নতুন সময় পত্রিকার আজকের (১৩ ফেব্রুয়ারি) সংখ্যায় চারের পাতায় প্রথম কলামে ছাপা হয়েছে ভিয়েনা থেকে পাঠানো জনৈক চোর মোহাম্মদ রুবেলের চুরি করা লেখা, ‘যে দোষে জেনারেল জিয়া দোষী, সে দোষে অন্যরা সাধু।’ লেখাটি আমার ‘বিএনপি: সময়-অসময়’ বই থেকে হুবহু মেরে দেওয়া। পত্রিকাটি চোর রুবেলের রঙিন ছবিও ছেপেছে। পত্রিকাটির সৌজন্য কপি পাই বলে এটি নজরে এসেছে। আমি আশা করি না যে, পত্রিকার সম্পাদকরা সবাই সব বই পড়বেন। আমার এ বইটি কিন্তু বেশ আলোচিত। সাতটি মুদ্রণ হয়েছে। ওই পত্রিকার একজনও কি এ বইটি পড়েননি? তারা কি বই পড়েন না? এরকম কাণ্ড আগেও ঘটেছে। প্রতিবাদ করেছি। কিন্তু চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। চোরে চোরে দেশটা ভরে গেছে। এটা অবশ্য প্রবাসী চোর। আশাকরি আমার এই পোস্ট আমাদের নতুন সময় কর্তৃপক্ষের নজরে আসবে এবং এটি তারা হুবহু ছাপবেন।

বি. স : অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত

  • সর্বশেষ
  • জনপ্রিয়