শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মাদারীপুরের রাজৈরে পিতা-মাতাকে কস্ট দাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন ও র‌্যালী

আকাশ আহম্মেদ :[২]উপজেলায় বৃদ্ধ বয়সে পিতা মাতার ভরণ-পোষন যারা করে না ও কষ্ট দেয়, তাদেরকে ২০১৩ সালের পিতা-মাতার ভরণ-পোষন আইন বাস্তবায়ন করে কঠোর শাস্তির দাবি জানিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালী করা হয়। উপজেলার কদমবাড়ী বাজারে শনিবার সকালে স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন করে।

[৩]এসময় বক্তরা বলেন, বৃদ্ধ বয়সে প্রত্যেক পিতা মাতাই চায় একটু শান্তিতে জীবন-যাবন করতে। তবে আমাদের দেশে ও আমাদের এলাকায় প্রায় দেখা যায় বৃদ্ধ পিতা-মাতাকে তার সন্তানেরা কষ্ট দিয়ে একা একটি ঘরে রাখে। এমনকি ঠিকমত তাদের দেখভাল করে না।

[৪]এই কাজ যেন কোন সন্তান করতে না পারে তার জন্যই আমাদের এই মানববন্ধন ও র‌্যালী। এছাড়া ২০১৩ সালের ভরণ-পোষন আইনের বাস্তবায়ন করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানান তারা।কদমবাড়ী ফ্রেন্ডেস ক্লাবের সভাপতি রাজু সরকারের সভাপত্বিতে মানববন্ধনে ক্লাবের সদস্যসহ এলাকার যুবক শিক্ষার্থীরা অংশ নেয়।  সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়