শিরোনাম
◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বিশ্ব বেতার দিবস

ডেস্ক রিপোর্ট: আজ ১৩ ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস উদযাপনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি অনুসরণীয় মডেল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘নতুন বিশ্ব, নতুন বেতার’। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, জনগণের কাছে তথ্য ও বিনোদন পৌঁছে দিতে বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম। দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম গণমাধ্যম বাংলাদেশ বেতার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা তরুণপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার প্রয়াস অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমাধ্যমের বিকাশে অগ্রনী ভূমিকা পালন করেছে। বেসরকারিখাতে অনেকগুলো টেলিভিশন, এফএম রেডিও, কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে। দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালনে নানামুখী অনুষ্ঠান প্রচার করায় বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় র‌্যালীর আয়োজন করেছে বাংলাদেশ বেতার। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ অঞ্চলের মানুষের জীবনমান, উন্নয়ন, দারিদ্রবিমোচন, কৃষি উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যুর হারহ্রাসসহ সার্বিক উন্নয়নে ভূমিকা বাংলাদেশ বেতারের ভূমিকা অনবদ্য। -ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়