শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গল রিসোর্টে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য ধারণ করে ব্লাকমেইলের চেষ্টা,আটক ২

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলেন এক দম্পতি। রাতযাপনে উঠেছিলেন উপজেলার মৌলভীবাজার সড়কের তামিম রিসোর্ট নামের এক রেস্ট হাউসে। কিন্তু তারা জানতেন না, ওই রেস্ট হাউসে রাত কাটানো এক সময় তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।

সেই রেস্ট হাউসে রাত কাটানো দম্পতি এক সময় ভয়াবহ বিপদের সম্মুখীন হন। রিসোর্টের দুই কর্মচারী টিস্যু বক্সের ভেতরে গোপন ক্যামেরা লাগিয়ে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করে একসময় তাদের  ব্লাকমেইলের চেষ্টা চালায় ওই দুই কর্মচারী। তবে শেষ রক্ষা হয়নি পুলিশ তাদের পাকড়াও করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার চড়িপারা এলাকার আবুল কালামের ছেলে রেজোয়ান (২৩) ও শহরের বিরাইমপুর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে খালেদ মিয়া (২৭)।

শ্রীমঙ্গল থানাপুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ জুলাই কুলাউড়া থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এক দম্পতি। রাতযাপনে তারা উঠেন উপজেলার মৌলভীবাজার সড়কের পাশে অবস্থিত তামিম রিসোর্ট নামের রেস্ট হাউসে। কিন্তু ওই রেস্ট হাউসের দুই কর্মচারী টিস্যু বক্সের ভেতরে গোপন ক্যামেরা স্থাপন করে দম্পতির শারীরিক মেলামেশার দৃশ্য ধারণ করে। ঘটনার কিছু দিন পর রিয়াজ উদ্দিনকে ইমু নাম্বারে একটি মোবাইল ফোন থেকে কল করে জানায়, তাদের মেলামেশার ছবি ও ভিডিও আছে এবং এ বিষয়ে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে বলে ফোনের লাইন কেটে দেয়।

তারপর গত বছরের ২১ অক্টোবর ‘নাদিরা আক্তার রুমি’ নামে একটা ফেক আইডি থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে রিয়াজউদ্দিনের কাছে তাদের গোপন মেলামেশার ছবি পাঠায়। পরে ওই নাম্বার থেকে বাদির ইমু নাম্বারে কল করে হুমকি দিয়ে জানায়, এই ছবি ও ভিডিও ফেরত পেতে হলে ৫০ হাজার টাকা তাদের দিতে হবে। যদি টাকা দেওয়া না হয়, তা হলে তাদের এই ভিডিও এবং ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দিতে থাকে।

বাদির কাছ থেকে টাকা না পেয়ে এক পর্যায়ে তারা ফেসবুকে তাদের বন্ধু ও আত্মীয়স্বজনের কমেন্ট ও ম্যাসেঞ্জারে তাদের নোংরা ছবি ও ভিডিও পোস্ট করতে থাকে। অবশেষে নিরুপায় হয়ে এই দম্পতি শ্রীমঙ্গল থানাপুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত এ ঘটনায় জড়িত গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। যার মধ্যে দম্পতির শারীরিক মেলামেশার বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান,বুধবার রাতে তাদেরকে সিলেটের কানাইঘাট ও শ্রীমঙ্গল উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিকভাবে আসামিরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছে।

 

 

  • সর্বশেষ