শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মেয়র প্রার্থীর ছেলে আটক

অহিদ মুকুল নোয়াখালী : নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাহবুবুর রহমান জুয়েল (৩২) উপজেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বাজারের একজন ব্যবসায়ী।

জুয়েলের বাবা বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, ‘আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। আমার ছেলের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তার পরেও ডিবি তাকে আটক করেছে।’

ডিবি ওসি কর্মকর্তা হোসাইন জানান,জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • সর্বশেষ