শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে নারীকে মারধরের অভিযোগে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

লালমনিরহাট প্রতিনিধি: [২] লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড রহমানপুর গ্রামে প্রতিবেশী শাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে মারধরের অভিযোগে সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা শাহিনুর আরেফিন রতন (৪৬) ও তার ভাই পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সনেটকে (২৫) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

[৩] শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার রহমানপুর গ্রামে বাড়ি শাহিদা বেগমের। প্রতিবেশী সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা শাহিনুর আরেফিন রতন ও তার ভাই পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মেহেদি হাসান সনেটদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে শাহিদা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ছিলো।

[৪] শাহিদা বেগম গত (৭ ফেব্রুয়ারি) রবিবার আরেক প্রতিবেশী মিঠু মিয়ার বাড়িতে বেড়া গেলে ওই সাবেক কাউন্সিল ও বিএনপির নেতার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দূবৃত্তের দল শাহিদা বেগমকে ঘেরাও করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুত্বর আহত করেন। পরে স্থানীয় লোকজন এসে শাহিদা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

[৫] এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, শাহিদা বেগম নামে এক নারীর দেয়া মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তাররের চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ