শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেন্নাই টেস্টে ইংল্যান্ড একাদশে চার পরিবর্তন

মাহিন সরকার :[২]ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একজনকে বসিয়ে দেওয়ার সঙ্গে তিন তারকাকে বিশ্রামে পাঠাল ইংল্যান্ড। স্কোয়াড থেকে বাইরে রাখা হবে হাতে চোট পাওয়া জোফ্রা আর্চারকে, তা অনেকটা প্রত্যাশিতই ছিল। তাকে ছাড়াও জেমস অ্যান্ডারসন, ডম বেস এবং জশ বাটলারকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে।

[৩]চার ম্যাচের টেস্ট সিরিজে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক জো রুট সামনে থেকে নেতৃত্ব দিয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছেন। প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রুট। ৫৭৮ রান তোলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড বোলারদের মধ্যে নজর কাড়েন জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ। ইংরেজদের জয় ২২৭ রানে।

[৪]ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট কিছুদিন আগেই ঘোষণা দেয়, লম্বা সফরে ক্রিকেটারদের চোট আঘাত থেকে বাঁচিয়ে রাখার জন্য রোটেশন পদ্ধতি মেনে খেলানো হবে। সেই নীতি মেনেই রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে অ্যান্ডারসন, ডম বেস এবং বাটলারকে। আর্চার চোট পাওয়ায় তাকেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

[৫]শুক্রবার সংবাদ সম্মেলনে অধিনায়ক জো রুট এই পরিবর্তনের কথা জানিয়ে বলেন, ‘শেষ দুই টেস্টের জন্য যাতে অ্যান্ডারসন পুরো ফিট হয়ে নামতে পারে, সেই সুযোগ দেওয়া হচ্ছে।’

[৬]ইংল্যান্ড দলে এমনিতেই সিরিজ শুরুর আগে থেকেই চোট আঘাতের সমস্যা রয়েছে। কবজিতে চোট পেয়ে প্রথম টেস্টের আগেই ছিটকে গিয়েছিলেন ওপেনার জ্যাক ক্রলি। চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে অনুশীলনে চোট পান তিনি।

[৭]চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: ডম সিবলে, রোরি বার্নস, ড্যান লরেন্স, জো রুট, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, জ্যাক লিচ, অলি স্টোনস। - ক্রিকইনফো

  • সর্বশেষ