শিরোনাম
◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের প্লেয়ার ড্রাফটে চূড়ান্ত তালিকায় শচিন পুত্র অর্জন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন শচিনপুত্র অর্জুন টেন্ডুলকার। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি রাতে এবারের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।

[৩] এবার নাম লিখিয়েছিলেন ১ হাজার ১১৪ জন ক্রিকেটার। কিন্তু তাদের মধ্যে নিলামে উঠছেন মাত্র ২৯২ জন।

[৪] এই ২৯২ জনের প্রতিই আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি আটশো’র বেশি ক্রিকেটারের ভাগ্যে এ বছর শিকে ছিঁড়ছে না। এই ২৯২ জনের তালিকায় বিদেশি ক্রিকেটার ১২৫ জন। ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার। ৩ জন ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশের। একাধিক চমকপ্রদ নাম রয়েছে তালিকায়। তেমনই বাদ পড়েছেন শ্রীসন্থের মতো বিশ্বকাপজয়ী তারকা।

[৫] আটটি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে মোট ৬১জন ক্রিকেটার কিনতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন ২২ জন।

[৬] সবচেয়ে বেশি ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন ১০ জন। তারা হলেন কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জ্যাসন রয়, মার্ক উড, সাকিব আল হাসান, কলিন ইনগ্রাম।

[৭] দেড় কোটির বেস প্রাইস রেখেছেন ১২ জন। ১১ জন ক্রিকেটার বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৭৫ লাখ টাকা বেস প্রাইস ১৫ জনের। ৬৫ জনের বেস প্রাইস ৫০ লাখ। বাকিদের বেস প্রাইস ২০ লাখ টাকা। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়