শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টমেটো চাষে স্বাবলম্বী ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিক

তৌহিদুর রহমান: [২] টমেটো চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে আখাউড়া নারায়নপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমান। আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে মাত্র ২৮ হাজার ৫’শ টাকা খরচ করে ৩৩ শতাংশ জমিতে গত বছর প্রায় লক্ষাধিক টাকা আয় করেন। এবারও চলতি মৌসুমে সিদ্দিকের ওই জমিতে টমেটোর বাম্পার ফলন হয়েছে।

[৩] সিদ্দিক জানান, এবার গাছ রোপন করেছে প্রায় ৩৭০০। প্রতি গাছে কমপক্ষে ১২-১৪ কেজি করে টমেটো ধরেছে। রবির এই টমেটো চাষের সাফল্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে।

[৪] প্রতিদিন প্রচুর লোক তার জমি দেখার জন্য ভিড় করছে। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লি­ষ্ট ব্ল­ক সুপারভাইজারগণ এই টমেটোর ক্ষেত পরিদর্শন করেছেন।

[৫] সিদ্দিক তার টমেটো চাষের সাফল্যের কারণ হিসেবে জানান, সঠিকভাবে জমি প্রস্তুত, উন্নত বীজ, পর্যাপ্ত সার ও সেচ এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করে তিনি টমেটো চাষে ব্যাপক সফলতা লাভ করেছেন।

[৬] তার এই সাফল্যে এলাকার যুব সমপ্রদায় ও চাষীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সিদ্দিক জানান, গত বছরের তুলনায় চলতি বছরে আমার জমিতে উৎপাদন খরচ কিছুটা কম যাচ্ছে আর প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে প্রায় ৩ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো।

[৭] ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানান, সিদ্দিক পরিশ্রমী, সেই কারণেই সে সফলতা অর্জন করেছে। আমাদের পক্ষ থেকে তাকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়