শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ জিতু: বাংলাদেশের প্রধানমন্ত্রী নানা দিকে হাত না বাড়ায়ে খুবই ঠাণ্ডা মাথায় গত বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ভ্যাকসিন উৎপাদনক্ষম রাষ্ট্র ভারতের সঙ্গে চুক্তি করে ফেলেছিলেন, ফল এখন হাতেনাতে

শামীম আহমেদ জিতু : ভ্যাকসিন আবিষ্কার এবং কার্যকরী কিনা তা নিশ্চিত হবার আগেই পুরো জনসংখ্যার চাইতেও অনেক বেশি ভ্যাকসিন কেনার চুক্তি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো; বিশ্বের প্রায় ৯টিরও বেশি কোম্পানির সঙ্গে। ফাইজার ও মডার্নার ভ্যাক্সিন চুক্তি অনুযায়ী আসা শুরু করলেও গণতন্ত্রের ‘মানস-আব্বা’ জো বাইডেন ক্ষমতায় এসেই তার প্রশাসনকে দিয়ে কানাডায় ভ্যাক্সিন পাঠানো অর্ধেকেরও নিচে নামিয়ে আনেন আদশর্ (!) প্রতিবেশীর মতো।

নানাভাবে চেষ্টা করেও ভ্যাক্সিন আনার কোনো গতি করতে না পেরে ট্রুডো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে কানাডাকে ভ্যাক্সিন দেবার অনুরোধ করেছেন। মোদী সেই অনুরোধ বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী নানা দিকে হাত না বাড়ায়ে খুবই ঠাণ্ডা মাথায় গত বছরের মাঝামাঝি সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ভ্যাকসিন উৎপাদনক্ষম রাষ্ট্র ভারতের সঙ্গে চুক্তি করে ফেলেছিলেন। ফল এখন হাতে নাতে।  শুধু মিষ্টি মিষ্টি আর পলিটিক্যালি কারেক্ট কথা বললেই নেতা হওয়া যায় না। নেতাকে এমন কাজ করতে হয় যাতে সর্বসাধারণ উপকৃত হয়। জয় বাংলা। ১০ ফেব্রুয়ারি ২০২১। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়