শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে গরু বোঝায় করিমন উল্টে ১ জনের মৃত্যু,আহত-৪

ফিরোজ আহম্মেদ : শৈলকুপায় গরু বোঝায় করিমন উল্টে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী খালের ব্রীজের নিচে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা শোমসপুর বাজার থেকে গরু বেচা কেনা করে কয়েকজন ব্যাপারী গরু বোঝায় করিমন গাড়ীতে বাড়ী ফিরছিলেন,পথিমধ্যে কাতলাগাড়ী খালের ভাঙ্গা ব্রীজের উপর পৌছালে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বড়মৌকুড়ী গ্রামের মুন্দির শেখের ছেলে গরু ব্যবসায়ী রওশন (৪৫) নিহত হয়েছে। এসময় আহত হয় চন্ডিপুর গ্রামের তোয়াজের ছেলে ফারুক (৩৫), পাথরবাড়ীয়া গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে উজ্জল (৩৪),চড়মৌকুড়ী গ্রামের ইবাদত মন্ডলের ছেলে সিদ্দিক (৪০) ও মনিরুল মন্ডলের ছেলে শাহিন এবং বড় মৌকুড়ী তহুরুল ইসলাম এর ছেলে জাহিদ (৩২) আহত  হয়েছে। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
এলাকাবাসীর দাবী পানি উন্নয়ন বোর্ডের অযন্ত অবহেলায় দীর্ঘদিন  ধরে  ব্রীজটি অকেজ হয়ে পড়ে থ্কাল্ওে কর্তৃপক্ষ আমলে নেয় না। যে কারণে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। দ্রুত ব্রীজটি নির্মানের জোর দাবী জানান তারা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়