শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী বিদ্বেষী মন্তব্য: শুক্রবার পদত্যাগ করছেন টোকিও অলিম্পিক প্রধান

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাস মহামারিতে টোকিও অলিম্পিক নিয়ে শঙ্কা। এমন পরিস্থিতিতে নারী বিদ্বেষী মন্তব্য করে আলোচনায় টোকিও অলিম্পিক প্রধানের ইয়োসিরো মোরি। শেষ পর্যন্ত পদত্যাগ করতে চলেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী। এমনটাই জানাচ্ছে গণমাধ্যম।

[৩] বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জাপান টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার পদত্যাগ করবেন ইয়োসিরো মোরি। ২০২০ সালে ৯ আগস্ট রাজধানী টোকিওতে বসার কথা ছিল অলিম্পিক। যদিও করোনার দাপটে এক বছর পিছিয়ে ২০২১ সালের ৮ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবারের আসর হবে কি না তা নিয়ে এখনও রয়েছে শঙ্কা।

[৪] চলতি মাসের শুরুতে অলিম্পিক কমিটির বৈঠকে নারী বিদ্বেষী মন্তব্য করেন ৮৩ বছর বয়সী ইয়োসিরো মোরি। তিনি বলেন, মেয়েদের মধ্যে সংঘাতপূর্ণ মনোভাব থাকে। যদি আমাদের কমিটিতে অতিরিক্ত মেয়েদের অন্তর্ভুক্তি ঘটে তাহলে কথা বলার জন্য সময় বরাদ্দ করে দেয়া হোক। না হলে আমরা কোনোদিনই সভা শেষ করতে পারব না।

[৫] এমন মন্তব্যের পর বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠে। প্রথমে ইয়োসিরো মোরি ক্ষমা চাইলেও জানিয়ে দেন পদত্যাগ করবেন না। তবে শেষ পর্যন্ত পদ ছাড়তে চলেছেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক। - জাপান টাইমস/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়