শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধ্বংসী সেই মায়ার্সকে ফেরালেন রাহী; ৫ উইকেট হারিয়ে বিপাকে উইন্ডিজ

মাহিন সরকার: [২] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ও টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।

[৩] টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্র্যাফেট এবং ক্যাম্পবেল উদ্বোধনী জুটিতে তোলেন ৬৬ রান। তাদের এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৩৬ রানে এলবিডবিøউর ফাঁদে পড়ে ফিরেন ক্যাম্পবেল।

[৪] ক্যাম্পবেল আউট হয়ে ফিরলেও মধ্যাহ্ন বিরতির আগে আর কোন উইকেট হারায়নি উইন্ডিজ। পরবর্তীতে দ্বিতীয় সেশনে শুরুতেই উইকেটের দেখা পেয়েছেন পেসার আবু জায়েদ রাহী। ৩৪ তম ওভারে রাহীর করা দ্বিতীয় বলটি অনেকটা বাইরে গেলে ব্যাট চালিয়ে বিপদে পড়েন মসলি। ইনসাইড হয়ে স্টাম্পে লাগলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

[৫] এরপর সৌম্য সরকারের বলে ফিরেন ৪৭ রান করা অধিনায়ক ব্রাথওয়েট। এরপর প্রথম ম্যাচে ডাবল শতক হাঁকিয়ে দলকে জেতানো সেই মায়ার্সকে প্রথম ইনিংসে দাঁড়াতে দেননি পেসার রাহী। বিধ্বংসী হওয়ার আগেই ৫ রানে তাকে ফেরান রাহী এবং ৭১ নম্বর ওভারে বøাকওডকে সাজঘরে পাঠায় তাইজুল।

[৬] প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ১৮২ রান।

  • সর্বশেষ