শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড

জিল্লুর রয়েল :[২] অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করে জাহাঙ্গীর আলম সেলিম।

[৩]এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় সেখানে গিয়ে তাকে ধরে ফেলে।

[৪]এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জাহাঙ্গীর আলম সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়। সে কাহালু উপজেলার জামগ্রামের আব্দুল গাফফার সরদারের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়