শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক স্ট্যাটাস দেখে বৃদ্ধার পাশে ইউএনও

ডেস্ক রিপোর্ট: বৃদ্ধা বুলবুলি (৮০)। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানীপাড়া এলাকার মৃত বাদল হোসেনের স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানান রোগে ভুগছেন বুলবুলি। হাটা চলাও করতে পারেননা। হারিয়ে ফেলেছেন বাকশক্তি। এ অবস্থায় তিনি পরিবারের বোঝা হয়ে দাড়িয়েছেন। রাইজিংবিডি

ছেলে-বউ আর নাতি নাতনিরা দালান ঘরে থাকলেও বৃদ্ধার রাত কাটাতে হয় ভাঙা ঘরে যেখানে নেই ভালো একটি চৌকি, এমনকি মশার উপদ্রব থেকে বাঁচতে মশারীও। ছেলে রেজাউল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি। জীবিকার তাগিদে ছেলে দিনভর বাইরে থাকলে শয্যাশায়ী এই বৃদ্ধার খোঁজ নেওয়ার কেউ থাকে না।

সম্প্রতি বৃদ্ধা বুলবুলির মানবেতর এই জীবন কাহিনি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল।

স্ট্যাটাসটি নজরে আসে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফ হোসেনের। তিনি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন বৃদ্ধার।

বুধবার বিকেলে তিনি একটি কমোড চেয়ারসহ বেডশীট, তোষক, মশারী, বালতি, মগ, বদনা, স্যাভলন, হুইল পাউডার ও সাবান নিয়ে হাজির হন বৃদ্ধার বাড়িতে। একই সাথে বৃদ্ধার দেখভালের জন্য স্থানীয় সমিলা বেগমকে দায়িত্ব দেন তিনি। বিনিময়ে সমিলা বেগমকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দেন ইউএনও। এর আগে, বৃদ্ধার ছেলে রেজাউলকে চৌকি কিনতে নগদ টাকা দেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমূখ।

  • সর্বশেষ