শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরের বদরগঞ্জে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফরোজা সরকার: [২] মাদরাসার বাথরুম থেকে সুমাইয়া সুলতানা খুশি (১৪) নামের এক শিক্ষার্থীর উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পৌরশহরের জামুবাড়ী পকিহানা খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৪] বুধবার (১০ ফেব্রুয়ারি) বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খুশির মা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

[৫] পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকায় বাড়ির পাশের ওই আবাসিক মাদরাসায় চার বছর ধরে পড়াশোনা করছিল খুশি। মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইলে কথা কাটাকাটি করে কাঁদতে কাঁদতে মাদরাসার ভেতরে বাথরুমে যায়।

[৬] অনেক্ষণ পরও বের না হওয়ার অন্যান্য শিক্ষার্থীরা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় খুশির মা আদুরী বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

[৭] বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) আরিফ আলী বলেন, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়