শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

বগুড়া প্রতিনিধি: [২] প্রাচীন কাল প্রায় পাঁচশত বছর পূর্ব থেকে সনাতন ধর্মালম্বীরা তাদের রিতি অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায়, মাঘ মাসের শেষ বুধবার অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার সন্যাসী পূজার মধ্যে দিয়ে পূর্ব বগুড়া গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয়।

[৩] মেলা পরিচালনা করতে আয়োজকরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে পুলিশ। মেলার আশপাশের গ্রামের প্রতিটি বাড়ীতে আত্মীয় স্বজনদের মিলন মেলা। উপজেলার মহিষাবান ইউনিয়নের অনÍর্গত গোলাবাড়ী বন্দর সংলগ্ন গাড়ীদহ নদী ঘেঁষে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য মেলাটি বসে।

[৪] মেলাটি একদিনের হলেও অত্র এলাকায় মেলার আমেজ থাকে সপ্তাহ ব্যাপী। মেলা উপলক্ষে খরচের জন্য নিম্ন মধ্যবিত্ত পরিবার বছরের শুরু থেকে মাটির ব্যাংক অথবা বাঁশের খুঁটির মধ্য সাধ্যমতে অল্প অল্প করে টাকা-পয়সা জমা রেখে মেলার সময় বের করে।

[৫] এই মেলাকে কেন্দ্র করে উপজেলার দুর্গাহাটা, বাইগুনি, সুবোধ বাজার এবং দাড়াইল বাজারসহ কয়েকটিস্থানে অবৈধভাবে মেলা বসানো হয়। ওই স্থানে অবৈধভাবে মেলা বসানোর কারনে চরম হুমকির মূখে রয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাটি। পোড়াদহ মেলায় প্রসিদ্ধ হলো বড় বড় মাছ, হরেক রকম মিষ্টি, কাঠ বা ষ্টীলের ফার্নিনচার, বড়ই (কুল), কৃষি সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ও খাদ্য দ্রব্য হাট-বাজারের ন্যায় কেনা-বেচা করা হয়। এ ছাড়াও বিনোদনমূলক সার্কাস, মোটরসাইকেল-কার, নৌকা খেলা ও নাগোরদোলার আয়োজন করা হয়েছে।

[৬] মেলাটি জন্মের পর থেকে মহিষাবান গ্রামের মন্ডল পরিবার পরিচালনা করে আসছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মেলার অনুমতি দেয়া হয়। যে কারনে মহিষাবান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম মেলাটির নেতৃত্বে রয়েছেন।

 

  • সর্বশেষ