শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলা ট্রিবিউনের সাংবাদিক একে বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার এক

সাইফুল সানি: [২] বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কাউলজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান বাসাইল উপজেলার কাউলজানি হাইস্কুলপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

[৩] বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন, সাংবাদিক একে বিজয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[৪] উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলের কাউলজানিতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলছিল। গত ৭ ফেব্রুয়ারি সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করায় চেয়ারম্যান এ পরিস্থিতি দেখানোর জন্য বাংলা ট্রিবিউন প্রতিনিধি একে বিজয়কে ফোন করে ডেকে নেন।

[৫]বিজয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, চেয়ারম্যানের লোকজন পরিবারটিকে ঘর তুলতে বাধা দিচ্ছে, ঘরের খুঁটিসহ অন্যান্য জিনিসপত্র ছুড়ে ফেলে। ঘটনাস্থলে চেয়ারম্যানের ডাকে গিয়ে উল্টো তার অনুসারীদের অপকর্মের ছবি তুলতে গেলে হামলার শিকার হন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়।

[৬] ঘটনায় চেয়ারম্যান হাবিবুর রহমান দুঃখ প্রকাশ করলেও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেননি। পরে পুলিশের সহায়তায় বিজয়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত এনায়েত করিম বিজয় নিজেই বাদী হয়ে বাসাইল থানায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।  সম্পাদনা: আঞ্জুমান আরা

 

  • সর্বশেষ