শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকল্পের বাস্তব ও আর্থিক অগ্রগতি সমান হওয়ায় উষ্মা প্রকাশ করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উষ্মা প্রকাশ করা হয়।

[৩] জানা যায়, নৌপরিহন মন্ত্রণালয়ের ৫১টি প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-বন্দর স্থাপন প্রকল্পে আর্থিক ও বাস্তব অগ্রগতি ৫১ দশমিক ৭৬ শতাংশ। ২০১৮ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা। একইভাবে বাল্লা স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি ১৫ দশমিক ৫৪শতাংশ। বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১ শেওলা, ভোমরা ও রামগড় স্থলবন্দর উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি ১৩ দশমিক ৫৬ শতাংশ।

[৪] এছাড়া ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সারঞ্জাম সংগ্রহ প্রকল্পের আর্থিক অগ্রগতি ১ দশমিক ২৬ শতাংশ, বাস্তব অগ্রগতি ১ দশমিক ৩২ শতাংশ। বিআইডব্লিউটিএ’র জন্য দুটি মিডিয়াম ফেরি নির্মাণ প্রকল্পের আর্থিক অগ্রগতি ৫৭ দশমিক শূন্য ৫ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৫৮ শতাংশ। আগামী জুনে এ প্রকল্প শেষ হওয়ার কথা।

[৫]কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বলেন, প্রকল্পের আর্থিক আর বাস্তব অগ্রগতি একই হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে সংশ্লিষ্ট বিভাগের জবাবদিহিতা খুবই দুর্বল মনে হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়