শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে আইএস জঙ্গীর উত্থানের শঙ্কা করছে যুক্তরাষ্ট্র

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও আফগান সামরিক বাহিনী আইএসকে দমনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তবুও দেশটিতে ওই জঙ্গি গোষ্ঠীর উত্থান হতে পারে অতি শিগগিরই। ভয়েস অব আমেরিকা

[৩] মার্কিন কর্মকর্তারা জানান আফগানিস্তানে অভিযান চালিয়ে আইএস-এর অর্ধেক ক্ষমতা খর্ব করতে তারা সক্ষম হয়েছিলেন। এসব অভিযানে আইএস জঙ্গীর সংখ্যা এক হাজারের নিচে নেমে এসেছিল।

[৪] মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জেনারেল কেনেথ ‘ফ্র্যাঙ্ক’ ম্যাকেঞ্জি সোমবার একটি ভার্চুয়াল ফোরামকে বলেন, আইএস-এর নতুন নেতৃত্ব ভবিষ্যতে তাদেরকে আরো শক্তিযোগাবে। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে।

[৫] এক মার্কিন কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে বলেছেন, সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে আইএস জঙ্গীরা আফগানিস্তানের কাবুল ও অন্যান্য শহরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়